Sales Executive (Fashion & Lifestyle)
- কোম্পানি
- Proyozon Lifestyle Limited
- এলাকা
- Dhaka (Mirpur 10)
- চাকরির ধরন
- Full Time
- বেতন
- Tk. 16000 - 22000 (Monthly)
- অভিজ্ঞতা
- At least 2 years
- আবেদনের শেষ তারিখ
- 2026-11-23
চাকরির বিবরণ
দেশের উদীয়মান ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড Proyozon -এর মিরপুর-১০ শোরুমের জন্য দক্ষ, স্মার্ট, আত্মবিশ্বাসী ও অভিজ্ঞ Sales Executive নিয়োগ দেওয়া হবে।আমরা এমন পেশাদার কর্মী খুঁজছি, যাঁরা শুধু পোশাক বিক্রয়েই দক্ষ নন, বরং উন্নত কাস্টমার সার্ভিস, আকর্ষণীয় প্রোডাক্ট প্রেজেন্টেশন এবং ভিডিও কনটেন্টের মাধ্যমে ব্র্যান্ডকে সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম।
দায়িত্ব
- রাবেয়া কমপ্লেক্স, মিরপুর-১০ ফায়ার সার্ভিসের বিপরীতে, ঢাকা।
- শোরুমের কার্যক্রম: সকাল ১০টা থেকে রাত ৯টা/১০টা পর্যন্ত।
- কাস্টমারদের পোশাক নির্বাচন, সাইজ ও স্টাইলিংয়ে সহযোগিতা করা।
- পণ্যের বৈশিষ্ট্য, ফেব্রিক, মান ও মূল্য সুন্দরভাবে উপস্থাপন করা।
- নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্রিয় ভূমিকা রাখা।
- শোরুমের পণ্য ডিসপ্লে, পরিচ্ছন্নতা ও স্টক ব্যবস্থাপনায় সহযোগিতা করা।
- কাস্টমারদের সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রাখা এবং উন্নত সেবা নিশ্চিত করা।
- প্রয়োজন অনুযায়ী ব্র্যান্ডের প্রোডাক্ট প্রেজেন্টেশন, ভিডিও কনটেন্ট, রিলস ও প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ করা।
যোগ্যতা
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): Shop/Showroom
- Only Male
- স্বনামধন্য পোশাক বা ফ্যাশন শোরুমে ন্যূনতম ২ বছরের বিক্রয় অভিজ্ঞতা থাকতে হবে।
- শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, পরিপাটি এবং স্মার্ট ব্যক্তিত্বের অধিকারী হতে হবে।
- আকর্ষণীয় বডি ল্যাঙ্গুয়েজ, মার্জিত আচরণ এবং আত্মবিশ্বাসী উপস্থিতি থাকতে হবে।
- বাংলা ও ইংরেজিতে স্পষ্ট উচ্চারণ, সুন্দর ভয়েস টোন এবং সাবলীল কথোপকথনের দক্ষতা থাকতে হবে।
- কাস্টমার হ্যান্ডলিং, প্রোডাক্ট প্রেজেন্টেশন এবং বিক্রয় সম্পন্ন করার দক্ষতা থাকতে হবে।
- ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা এবং পোশাকের প্রমোশনাল ভিডিও, রিলস ও অন্যান্য ভিডিও কনটেন্টে অংশগ্রহণের সক্ষমতা থাকতে হবে।
- ফ্যাশন, পোশাকের স্টাইলিং, ফেব্রিক, সাইজ ও চলমান ট্রেন্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
- দায়িত্বশীল, সময়নিষ্ঠ, সৎ এবং টিমওয়ার্কে দক্ষ হতে হবে।
- প্রয়োজনীয় যোগ্যতা:
- বিশেষ অগ্রাধিকার: পোশাকের শোরুমে কাজের পাশাপাশি ভিডিও কনটেন্ট উপস্থাপনায় পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সুবিধা
- যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে চূড়ান্ত করা হবে।
- বিক্রয় পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভ।
- কর্মীদের ব্যক্তিগত ডিউটি রোস্টার, বিরতি, সাপ্তাহিক ছুটি ও অতিরিক্ত কাজের ব্যবস্থা প্রযোজ্য শ্রম আইন এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।
- কোম্পানির নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস ও অন্যান্য সুবিধা।
- পেশাগত দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গ্রোথের সুযোগ।